আমরা believe করি একটি নিখুঁত কোড এবং নান্দনিক নকশার মেলবন্ধন যেকোনো ব্যবসাকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতে পারে। কোডনকশা-তে আমরা প্রতিটি প্রজেক্টকে একটি আর্ট পিস হিসেবে গড়ে তুলি।
অনলাইন বিজনেসের এই যুগে একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করা কঠিন কিছু নয়। কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যা সরাসরি গ্রাহকের মনে ভরসা জাগায় এবং সেলস বাড়িয়ে দেয়—তা কেবল একটি পরিকল্পিত কৌশলের মাধ্যমেই সম্ভব। আর এই লক্ষ্য নিয়েই কোডনকশার যাত্রা শুরু।
আমরা কাজ করি "Human-First" বা মানুষের মনস্তত্ত্বকে প্রাধান্য দিয়ে। আমাদের তৈরি প্রতিটি ল্যান্ডিং পেজ বা ই-কমার্স সাইটে মিনিমালিজমের সাথে প্রিমিয়াম ফাংশনালিটির এক অপূর্ব সমন্বয় থাকে। আমরা মনে করি, জটিল কোডিং ব্যাকএন্ডে থাকবে, কিন্তু ফ্রন্টএন্ডে গ্রাহক পাবেন একদম সহজ এবং স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা।
আমাদের মিশন হলো স্থানীয় ও গ্লোবাল মার্কেটের ছোট-বড় ব্যবসাসমূহকে সঠিক ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রদান করা। আমরা এমন সমাধান তৈরি করি যা ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পাশাপাশি কাস্টমার রিটেনশন বহুগুণ বাড়িয়ে দেয়।
হাই-কনভার্টিং ল্যান্ডিং পেজ এবং সম্পূর্ণ অটোমেটেড ই-কমার্স স্টোর তৈরির মাধ্যমে ক্লায়েন্টদের টেকনিক্যাল জটিলতা দূর করাই আমাদের লক্ষ্য। আমরা এমন প্ল্যাটফর্ম নিশ্চিত করি যা ব্যবসার অটোমেশন ও দ্রুত প্রসারে ভূমিকা রাখে।
প্রজেক্টের শুরু থেকে লাইভ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ক্লায়েন্টকে আপডেট রাখা আমাদের দায়িত্ব।
ডিজাইনে মিনিমালিজম এবং কোডিংয়ে ক্লিন আর্কিটেকচার আমরা কঠোরভাবে মেইনটেইন করি।
আমরা শুধু সুন্দর ডিজাইন করি না, যা সেলস এবং কনভার্শন বাড়াতে সাহায্য করে—সেভাবেই লেআউট সাজাই।
কাজ শেষেও আমাদের ক্লায়েন্টরা যাতে কোনো টেকনিক্যাল সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে আমরা পাশে থাকি।
ফাউন্ডার এন্ড সিইও
"কোডনকশা-র মূল লক্ষ্য শুধু কিছু কোড লিখে একটি সাধারণ ওয়েবসাইট দাঁড় করানো নয়, বরং প্রতিটি ব্র্যান্ডের জন্য একটি ইউনিক ডিজিটাল আইডেন্টিটি তৈরি করা। আমরা বিশ্বাস করি, একটি সফল ওয়েবসাইটের পেছনে ব্যাকএন্ডে থাকে শক্তিশালী কোডিং আর ফ্রন্টএন্ডে থাকে মানুষের মনস্তত্ত্ব। আমরা প্রতিটি প্রজেক্ট এমনভাবে সাজাই যাতে তা সরাসরি কাস্টমারের মন ছুঁয়ে যায় এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করে। সততা, স্বচ্ছতা এবং আধুনিকতার এই মেলবন্ধনেই কোডনকশার পথচলা।"
জুনায়েদ তাহসান
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, কোডনকশা
ওয়েব ডিজাইনার
গ্রাফিক্স এন্ড ওয়েব ডিজাইনার
সাধারণত কন্টেন্ট এবং রিকোয়ারমেন্ট পাওয়ার পর একটি হাই-কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন করতে আমাদের ৩ থেকে ৫ কর্মদিবস সময় লাগে। তবে প্রজেক্টের জটিলতা অনুযায়ী সময় কিছুটা কম-বেশি হতে পারে।
হ্যাঁ, আমরা কাস্টম এবং বড় পরিসরের ই-কমার্স সলিউশনের জন্য শক্তিশালী এবং অত্যন্ত সুরক্ষিত 'লারাভেল (Laravel)' ফ্রেমওয়ার্ক নিয়েও কাজ করি। আপনার বিজনেসের স্কেল অনুযায়ী আমরা সঠিক প্ল্যাটফর্ম সাজেস্ট করে থাকি।
অবশ্যই! কোডনকশার প্রতিটি প্রজেক্ট ডেলিভারির পর আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি, যাতে সাইট মেইনটেন্যান্স বা কোনো ছোটখাটো সমস্যায় আপনাকে ভুগতে না হয়।
হ্যাঁ, ক্লায়েন্টের শতভাগ সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। প্রজেক্ট ডেভেলপমেন্ট চলাকালীন ডিজাইন ও স্ট্রাকচারে আপনার ফিডব্যাক অনুযায়ী রিভিশন বা প্রয়োজনীয় পরিবর্তন করার সম্পূর্ণ সুযোগ রয়েছে।